POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ৭ ড্রেজার-বাল্কহেড জব্দ, আটক ১৬

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ২৯, ২০২২ | সময়: ৭:০৬ অপরাহ্ণ

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৭ ড্রেজার-বাল্কহেড জব্দসহ ১৬ জনকে আটক করা হয়েছে। ২৮ জুন রাত ১০ থেকে ২৯ জুন বুধবার সকাল পর্যন্ত নৌ-পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ-থানায় ওসি মো. কামরুজ্জামান।

পুলিশ জানায়, নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মঙ্গলবার রাতভর অভিযান চালায় নৌ-পুলিশ। চাঁদপুর নৌ-পুলিশ সুপার মো.কামরুজ্জামানের তত্ত্বাবধায়নে চাঁদপুর নৌ-থানাসহ তিনটি ফাঁড়ির পুলিশ যৌথভাবে পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান, আলুরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসএম সিরাজুল ইসলাম, নরসিংহপুর ফাঁড়ির ইনচার্জ লুৎফুর রহমান, হরিণা ফাঁড়ির সিরাজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স।

এ সময় আলুরবাজার, রাজরাজেশ্বর, মিনি কক্সবাজার, সফরমালীসহ শরীয়তপুর জেলার ঘোষেরহাটে এলাকায় অভিযান পরিচালনা করে ২টি ড্রেজার ও ৫ টি বাল্কহেড জব্দ করা হয়। একই সাথে ১৬ জনকে আটক করা হয়।

এ বিষয়ে চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ মো.কামরুজ্জামান বলেন, আটকদের বিরুদ্ধে দণ্ডবিধি বালু মহাল ও মাটি ব্যবস্থাপনায় আইনে মামলা দায়ের করা হয়েছে। দেশ ও জাতীয় সম্পদ রক্ষায় নৌ- পুলিশ সর্বদা সচেষ্ট আছে। ড্রেজার ও বাল্কহেডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন