মঙ্গলবার সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলায় রথ যাত্রা নিয়ে পুলিশের সাথে মতবিনিময় করেছে উপজেলা হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। ১ লা জুলাই শুক্রবার বিকাল তিনটায় তিনটি স্থান থেকে ভক্তরা রথযাত্রা নিয়ে হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করবে। ওইসময় পুলিশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানানো হয়।
হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রহিদাস বণিক বলেন, শুক্রবার বিকাল তিনটায় উচ্চঙ্গা শ্রী রাধা কৃষ্ণ জিউর মন্দির, বড়কুল ঠাকুর বাড়ী রাধা গোবিন্দ মন্দির এবং শ্রী শ্রী রাজা লক্ষী নারায়ন জিউর আখড়া থেকে রথ যাত্রা বের হবে।
শ্রী শ্রী রাজা লক্ষী নারায়ণ জিউর আখড়ার সভাপতি দীলিপ কুমার সাহা, হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত ও উচ্চঙ্গা শ্রী রাধা কৃষ্ণ জিউর মন্দিরের ইসকান সভাপতি বাবু সুদীর পপুলার বিডিনিউজের মধ্যমে রথযাত্রা নিয়ে এভাবে মতবিনিময় সভা করায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল সোহেল মাহমুদ বলেন, রথ যাত্রা নিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শান্তি পূর্ণ ভাবে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের অনুষ্ঠান করতে পারবে।
মতবিনিময় সভা উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ, সাধারণ সম্পাদক সত্য ব্রত ভদ্র মিঠুন ওবড়কুল ঠাকুর বাড়ী রাধা গোবিন্দ মন্দিরের শ্যামল চন্দ্র সাহা সহ বিভিন্ন নেতৃবৃন্দ।