POPULAR BD NEWS
Popular BD News Logo

হাইমচরে পানিতে ডুবে শিশু আব্দুর রহমানের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ২৯, ২০২২ | সময়: ২:৫১ অপরাহ্ণ

হাইমচর উপজেলায় পানিতে ডুবে (২২ মাস) বয়সী শিশু আব্দুর রহমানের মৃত্যু হয়েছে।

বুধবার ভোরে শিশু আব্দুর রহমানের বাবা বাবুল জমাদার ফজরের নামাজ আদায় করতে ঘরের দরজা খোলা রেখে বাড়ির পাশের মসজিদে যায়। ওই সময় শিশু আব্দুর রহমান তার মাকে ঘুমে রেখে ঘর থেকে বিরিয়ে যায়। এবং পুকুরে পড়ে যায়।

আব্দুর রহমানের দাদী নুর জাহান বেগম জানান, সকাল সাতটায় তিনি মুখ দৌত করতে গেলে পুকুরে আব্দুর রহমানের ভাসমান মৃতদেহ দেখে চিৎকার করলে আব্দুর রহমানের মা ও প্রতিবেশিরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

মৃত আব্দুর রহমান হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী জালীয়ারচর প্রধানীয়া কান্দি ৭নং ওয়ার্ড নূর মোহাম্মদ জমাদার বাড়ীর বাবুল জমাদারের একমাত্র সন্তান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন