POPULAR BD NEWS
Popular BD News Logo

স্কুলের দেয়াল নিম্নমানের হওয়ায় ভেঙে দিলেন ইউএনও

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: জুন ২৭, ২০২২ | সময়: ২:২৮ অপরাহ্ণ

হাজীগঞ্জে স্কুলের দেয়াল নির্মাণ কাজ নিম্নমানের হওয়ায় দেয়াল ভেঙে দিলেন উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজির।

রবিবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের সন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল পুরোটা ভেঙে পুনরায় আবারো পুনঃনির্মানের নির্দেশ দেন।

রাশেদুল ইসলাম তানজির বলেন, দুপুরে চাঁদপুর থেকে ফেরার পথে অচেনা নাম্বার থেকে ফোন আসলো নির্মানকাজের অভিযোগ নিয়ে৷ তাৎক্ষণিক ভাবে গাড়ি ঘুরিয়ে সাথে সাথেই রওনা হলেন স্পটে৷

অভিযোগের সত্যতাও পেলেন তিনি। স্পষ্ট বুঝা যাচ্ছে তাড়াহুড়ো করতে গিয়ে গুণগত মান ঠিক রাখা হয়নি দেয়াল নির্মাণ কাজে। জানতে চাইলে নানান ব্যাখ্যা ঠিকাদারের, তবে কোনটাই কাজের ক্ষেত্রে আপোষের জন্য যুক্তিযুক্ত না৷ তাই দেয়াল ভেঙে দেয়া হয়েছে এবং পুনরায় আবারো পুনঃনির্মানের জন্য বলা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন