পদ্মাসেতুর উদ্বোধন ঘিরে সারাদেশে উৎসবের আমেজ বিরাজ করছে। দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের হয়েছে। অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি। বাঙালি জাতির ইতিহাসে গৌরবোজ্জ্বল এই অধ্যায় ও আনন্দের রেশ দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও।
সারাদেশের ন্যায় চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড ধেররা-খাটরা-বিলওয়াই এলাকায় উৎসবের আমেজকে আরো বাড়িয়ে তুলতে
যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শরীফুল ইসলামের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করেন।
ওইসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী সাধারণ সম্পাদক শাহজাহান বেপারী, সাবেক সাধারণ সম্পাদক এমরান হোসেন বদু, আওয়ামী নেতা সুমন তালুকদার, সাবেক ছাত্রলীগ নেতা রিয়াদ হোসেন রিংকু, যুবলীগ নেতা, রিপন মুন্সী, কাইয়ুম সর্দার, ছাত্রলীগ নেতা সবুজ সিকদার যুগ্ম সাধারণ সম্পাদক পৌর, রাজু হাসান জয়, সায়েম, মোস্তফা, হাসেম, প্রমুখ।
শনিবার স্বপ্নের পদ্মাসেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজেদের অর্থায়নে নির্মিত এই সেতু নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই। দেশের মানুষের কাছে বৃহৎ এই উন্নয়ন প্রকল্প স্বপ্নের চেয়েও বেশি। প্রায় অধরা, আকাশ ছোঁয়া সেই প্রত্যাশা পূরণ করেছেন প্রধানমন্ত্রী। বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশকে পৌঁছে দিয়েছেন অনন্য উচ্চতায়। পদ্মাসেতুর উদ্বোধনে বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ বিশ্বের বিভিন্ন দেশ।