POPULAR BD NEWS
Popular BD News Logo

পপুলার বিডিনিউজ পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ

বড়কুল আড়ুলী গ্রামের আলহাজ্ব আবুল বাসার মাস্টারের ইন্তেকাল

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ২৪, ২০২২ | সময়: ৮:৫৪ অপরাহ্ণ

দীর্ঘদিন বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের সাবেক শিক্ষক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবুল বাসার মাস্টার। মরহুমের প্রথম জানাজা ফজরের নামাজের পর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে এবং দ্বিতীয় জানাজার নামাজ শনিবার সকাল দশটায় আড়ুলী মুন্সী বাড়ীতে অনুষ্ঠিত হবে।

তিনি দীর্ঘদিন যাবত হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের বড়কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেনাপুর ও রায়চোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তাছাড়া তিনি ইউনিয়নের রামকানাই উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও রায়চৌঁ বাজারের বিশিষ্ট ব্যবসায়ীসহ আদ্রিয়ান এগ্রো ফার্মের প্রতিষ্ঠাতা ছিলেন।

মৃত আবুল বাসার মাস্টার হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের ৫নং ওয়ার্ড আড়ুলী মুন্সী বাড়ীর বাসিন্দা।

শুক্রবার সন্ধায় আবুল বাসার মাস্টার হাজীগঞ্জ বাজারের ডিগ্রি কলেজ রোডস্থ তার বড় ছেলে আহসান উল্লাহর বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৫ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

মরহুমের বড় ছেলে সাবেক ছাত্রলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাংকার মো. আহসান উল্ল্যাহ। ছোট ছেলে মাহমুদ আব্বাস হাজীগঞ্জ বাজারের প্রিন্স হোটেল ও হোটেল রাজমহলের সত্ত্বাধিকারী।

মরহুম আবুল বাসারের মৃত্যুতে পপুলার বিডিনিউজ পরিবারের পক্ষ থেকে আত্মার মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন