POPULAR BD NEWS
Popular BD News Logo

সারা দেশে এ পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর

বন্যায় এ পর্যন্ত ৪২ জনের মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ২৩, ২০২২ | সময়: ৪:৩৯ অপরাহ্ণ

বন্যার সময় নানা রোগে আক্রান্ত হয়ে ও বন্যাসৃষ্ট কিছু দুর্ঘটনায় সারা দেশে এ পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর।

গত ১৭ মে থেকে ২১ জুন পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানায় অধিদপ্তর।

সারা দেশের বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক প্রতিবেদনে বুধবার বিকালে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, বন্যায় পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। গতকাল (মঙ্গলবার) পর্যন্ত বন্যায় বিভিন্ন রোগে ২ হাজার ৯৩৪ জন আক্রান্ত থাকলেও আজ (বুধবার) আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ হাজার ৪০৩ জনে দাঁড়িয়েছে।

এতে জানানো হয়, ‘গত ১৭ মে থেকে ২১ জুন পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৫১৬ জন। তবে এখন পর্যন্ত ডায়রিয়ায় কারো মৃত্যু হয়নি। এ ছাড়া আরটিআই (চোখের রোগ) রোগে আক্রান্ত হয়েছে ১১৩ জন। এ রোগেও কারো মৃত্যু হয়নি।

প্রতিবেদনে আরও জানানো হয়, ‘বজ্রপাতে আক্রান্ত হয়েছেন ১৩ জন, তাদের মধ্যে ১২ জনেরই মৃত্যু হয়েছে। সাপের দংশনে চারজন আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে পানিতে ডুবে মোট ২৩ জনের মৃত্যু হয়েছে।

সূত্র:যুগান্তর
H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন