POPULAR BD NEWS
Popular BD News Logo

পল্টন থানা ছাত্রলীগের উদ্যোগে সিলেটে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ২৩, ২০২২ | সময়: ১:০৮ অপরাহ্ণ

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাছানের দিকনির্দেশনায় সিলেটে বন্যাকবলিত এলাকায় ত্রান সামগ্রী বিতরণ করেছে পল্টন থানা ছাত্রলীগ।

২০ জুন পল্টন থানা ছাত্রলীগের সভাপতি, চাঁদপুরের ফরিদগঞ্জের কৃতিসন্তান আল আমিন হোসেনের নেতৃত্বে সিলেটের কয়েকটি উপজেলায় ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

সূত্রে জানা যায় বন্যাকবলিত মানুষের মধ্যে যখন দুমুঠো খেয়ে বেঁচে থাকার লড়াই, ঠিক সেই সময়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সর্বশ্রেষ্ঠ ইউনিট পল্টন থানা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসেন ঢাকা থেকে চিড়, মুড়ি,চিনি,আলু,পেঁয়াজ,লবন,চাল,স্যালাইন ঔষধ, বিশুদ্ধ খাবার পানি, বিস্কুট ও মোমবাতি প্যাকেজিং করে প্রায় ৮০০ পরিবারের মাঝে বিতরণ করেন।

সিলেটের জৈন্তাপুর উপজেলায় তিনশ, সিলেট সদর উপজেলার তিনশ,সিলেট সদর উপজেলার শিবের বাজার এলাকার প্রত্যন্ত এলাকার দুইশ পরিবারের মাঝে এই খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।

পল্টন থানা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসেন বলেন মানুষ মানুষের জন্য, এই চিন্তা চেতনা থেকেই আমরা পল্টন থানা ছাত্রলীগের উদ্যোগে বন্যাকবলিত মানুষের মাঝে আমাদের সাধ্য অনুযায়ী সহায়তা করার চেষ্টা করেছি।
ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন পল্টন থানা ছাত্রলীগ নেতা হাসানাত রায়হান, কামরুল হাসান (রাকিব) শান্তিনগর ইউনিট সভাপতি, মফিজুল ইসলাম মাহিম,কামাল মাহামুদ প্রমূখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন