POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ২২, ২০২২ | সময়: ৮:৩৯ অপরাহ্ণ

মতলব উত্তর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মঙ্গলবার (২২ জুন) মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস মাসিক সমন্বয় সভায় ও উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান আইন-শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন। আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

আরো বক্তব্য রাখেন ছেংগারচর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্ল্যা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন হোসেন খাঁন সুফল, বিভিন্ন ইউপির চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকগন।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। এলাকার উন্নয়নমূলক কাজে প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণ সম্পৃক্ত থাকবে। তিনি আরও বলেন, সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে এ উপজেলা থেকে মাদককে রুখতে কোনো সমস্যাই না। পুলিশের পাশাপাশি সমাজের সকল শ্রেণী-পেশার মানুষদেরও এ ব্যাপারে আরো আন্তরিক হতে হবে। সচেতনতামূলক সভার মাধ্যমে সামাজিক সমস্যাগুলো প্রতিরোধ করতে হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন