POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জের রান্ধুনীমুড়া ও সুবিদপুরের ঘটনা

এবার হাজীগঞ্জে ১৬ বছরের শাওনকে তুলে নিলো ২১ বছরের তরুণী: চারদিন পর বিয়ে বাতিল

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ২১, ২০২২ | সময়: ৮:৩৪ অপরাহ্ণ

ফরিদগঞ্জ উপজেলার বালিমুড়ায় ১৪ বছরের স্কুলছাত্রী সামিয়াকে তুলে নিলো শাওন। ঘটনার পাঁচদিন পর সামিয়াকে উদ্ধার ও শাওনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই ঘটনার রেশ না কাটতেই হাজীগঞ্জ পৌরসভায় ১৬ বছরের শাওনকে টাকা ধার দেয়ার কথা বলে তুলে নিয়ে গেছে ২১ বছরের তরুণী। প্রথমে মহামায়া পার্কে নিলেও পরে শাওনকে ফাঁদ পেতে রাখা কয়েক যুবককে নিয়ে যায় চাঁদপুরে এক আইনজীবীর কাছে। সেখানে নিয়ে নোটারী পাবলিকের মাধ্যমে তাদেরকে পড়ানো হয় বিয়ে।

নুরে আলম শাওন হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া ফাজিল উদ্দিন বেপারী বাড়ীর ফারুক চৌধুরীর ছেলে। আর ওই তরুণী উপজেলার ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুবিদপুর ছৈয়াল বাড়ীর শাহাজান মিয়ার মেয়ে সাথী আক্তার।

মঙ্গলবার দুপুরে জোরপূর্বক সেই বিয়ে অকার্যকর করার জন্য শাওনের বাবা আবেদন করেন। বিজ্ঞ নোটারী পাবলিক এর কার্যালয়ে পরে সেই বিয়ে অকার্যকর ঘোষণা করেন।

ঘটনার বিবরণে জানা গেছে, গত শনিবার সকালে ১০ হাজার টাকা দেয়ার কথা বলে শাওনকে বলাখালে নেয় সাথী আক্তার। সেখান থেকে মহামায়া পার্কে। পরে পার্ক থেকে বের হবার পর সাথী আক্তারের ফাঁদ পেতে রাখা কয়েক যুবক শাওনকে মারধর করে সিএনজিতে তুলে নেয়। নোটারী পাবলিকের মাধ্যমে তাকে বিয়ে করতে বাধ্য করা হয়। বিয়ে শেষে তাকে সুবিদপুর সেই সাথী আক্তারের বাড়ীতে নিয়ে আটকে রেখে পরিবারকে খবর দেয়।

শাওন জানান, দুই মাস আগে ইমুতে পরিচয় হয়ে তাকে প্রেমের প্রস্তাব দেয় সাথী আক্তার। সাথী আক্তারের সম্প্রতি আরো একটি বিয়ে বিচ্ছেদ হয়। জোরপূর্বক তাকে বিয়ে ও তুলে নেয়ার বর্ণনা পপুলার বিডিনিউজের কাছে তুলে ধরেন শাওন।

সরজমিনে গিয়ে সাথী আক্তার ও তার পরিবারের সাথে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু তারা পপুলার বিডিনিউজ টিম দেখে ঘরের দরজায় বন্ধ করে ছিটকে পড়ে।

শাওনের মা মমিতা বেগম বলেন, তার ছেলের মতো আর কোন ছেলে যেন মেয়েদের এমন ফাঁদে না পড়ে।
পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন