POPULAR BD NEWS
Popular BD News Logo

ফলোআপ

সাভার থেকে সামিয়াকে উদ্ধার, শাওন গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ২১, ২০২২ | সময়: ১২:২১ অপরাহ্ণ

অপহরণ হওয়ার পাঁচ দিন পর দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সামিয়া ইসলাম কাশফিকে ঢাকা সাভার থেকে উদ্ধার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন পরিবারের পক্ষ থেকে সামিয়ার পরিবারের পক্ষে এমরান হোসেন ও জাহাঙ্গীর আলম।

প্রাথমিকভাবে পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সামিয়াকে উদ্ধার ও শাওনকে গ্রেফতার করে ঢাকা সাভার থানায় নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে ফরিদগঞ্জ থানায় প্রেরণ করা হবে।

গেলো শুক্রবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে সামিয়াকে জোর করে তুলে নিয়ে যায় শাওন। এই বিষয়ে সামিয়ার মা শাহিন বেগম বাদী হয়ে তিনজনকে আসামী করে ফরিদগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

বিস্তারিত আসছে……

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন