POPULAR BD NEWS
Popular BD News Logo

জোরপূর্বক গাছ কেটে নেওয়ার অভিযোগে আদালতে মামলা

সুমন আহমেদ | প্রকাশিত: জুন ২০, ২০২২ | সময়: ৮:৪৫ অপরাহ্ণ

মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের পূর্ব রায়েরদিয়ায় জোরপূর্বক গাছ কেটে নেওয়ার অভিযোগে চাঁদপুর বিজ্ঞ আমলি আদালতে ২০ জুন সোমবার মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার গজরা ইউনিয়নের পূর্ব রায়েরদিয়া গ্রামের মোহাম্মদ নুরুল আলমের নিজ দখলিয় এবং জমিতে লাগানো বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়েছে একই গ্রামের মৃত্য নুর বক্স সরকারের ছেলে ওয়াহিদুজ্জামান সরকার মৈশাদী গ্রামের কুদরত আলীর ছেলে শাহআলম (৩৮) সহ আরো নাম না জানা ৮/১০ জন।

এঘটনায় জমি ও গাছের মালিক পূর্ব রায়েরদিয়া গ্রামের মোহাম্মদ নূর আলমের স্ত্রী নাদিরা বেগম বাদী হয়ে চাঁদপুর বিজ্ঞ আমলী আদালতে মামলা দায়ের করান।

মামলার বিবরনীতে জানা যায়, উপজেলার গজরা ইউনিয়নের ১৪৪ নং টরকী এওয়াজ মৌজার বিএস ৪৩০০, ৪৩০১ ও ৪২৯৯ দাগে. ৩৯২৫ শতকের মালিক পূর্ব রায়েরদিয়া গ্রামের মোহাম্মদ নুর আলমের স্ত্রী নাদিরা বেগম। তার জমিতে কয়েক বছর আগে বিভিন্ন প্রজাতির শতাদিক গাছ রোপন করেন। কিন্তু গত ১৯ জুন রবিবার সকালে বাদীর ভাগিনা পাবেল বাগানের গাছ দেখতে গেলে ২নং আসামী শাহআলম ২ লাক্ষ টাকা চাঁদা দাবি করে। পাবেল তার খালার কাছ থেকে টাকা এনে দিতে পাড়বেনা বলায় শাহআলম ১নং আসমী ওয়াহেদুজ্জামানকে ফোন দেয়। পরে সে আরো ৮/১০ জন লোক নিয়ে এসে পাবেলকে মারধর ও প্রান নাশের হুমকি দেয়।

পরে ১ ও ২ নং আসামি বাগান থেকে ২০ টি মেহগনিগাছ কেটে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ২০ হাজার টাক।
এবিষয়ে বাদী নাদিরা বেগম বলেন, আমি সোনারগাঁও থাকি, আর আমার স্বামী কক্সবাজার থাকে। আমরা দুরে থাকায় ওয়াহিদুজ্জামান সরকার ও শাহ আলম আমাদের কাছ থেকে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তা না দেওয়ায় আমার বোনের ছেলে পাবেলকে মারধর ও প্রাননাশের হুমকি দিয়েছে এবং ২০ টি মেহগনি গাছ কেটে নিয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন