POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়া থানার চিরনি অভিযানে ১০কেজি গাঁজাসহ গ্রেফতার দুইন

শান্তুু ধর কচুয়া প্রতিনিধি | প্রকাশিত: জুন ২০, ২০২২ | সময়: ৪:৪১ অপরাহ্ণ

কচুয়া সার্কেল ও ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে এস.আই(নিঃ)/মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কচুয়া থানাধীন খাজুরিয়া নামক স্থানে কুমিল্লা টু চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে রাস্তার উপর চেকপোষ্টে ডিউটি করাকালীন সময়ে সিএনজি তল্লাশি করে আসামী ১। মোঃ সোহেল প্রকাশ শুক্কুর আলী (২৯), পিতা-মোঃ ইউনুছ মিয়া, সাং-দশপাড়া (ভাংগার পাড়), থানা-মতলব দক্ষিণ ২। মোঃ শুভ (২৫), পিতা-মোঃ ইব্রাহিম মিয়া, সাং-রায়েরবাগ,থানা-কদমতলী,

এদের কাছ থেকে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করে কচুয়া থানার পুলিশ।এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে আসামীদেরকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন