POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরের উজ্জল হত্যা মামলার আসামি গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ১৯, ২০২২ | সময়: ১:২৬ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তরের চাঞ্চল্যকর উজ্জল মিয়াজী হত্যা মামলার আসামি তুষার খালাশিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। শনিবার (১৮ মে) রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, তাকে সম্প্রতি হাইকোর্টের ভেতরে এক যুবককে মারধর ও মোবাইল চুরির ঘটনায় দায়ের করা মামলায় রাজধানীর শাহবাগ থানায় হস্তান্তর করে র‌্যাব-১। বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ডিউটি অফিসার।

এর আগে গেল ৪ মে চাঁদপুরের মতলব উত্তরে মুন্সীগঞ্জের ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজীকে নির্মমভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করে অভিযুক্তরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন