শাহরাস্তি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই শিবির কর্মী আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে শাহরাস্তি মডেল স্কুলে রাত্রিকালীন অভিযান পরিচালনা করে জামাতে ইসলামের দুইজন ছাত্রসহ ইসলামী ছাত্রশিবিরের বই-পুস্তক উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, শাহরাস্তি উপজেলার ভিংরা জমাদ্দার বাড়ীর আবদুল মান্নানের ছেলে মাহবুব আলম (২০) ও কাজির কামতা মিজি বাড়ীর দেলোয়ার হোসেনের ছেলে আবু হানিফ (২১)।
আটককের বিষয়টি নিশ্চিত করেন শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মো. শাহআলম এলএলবি।