POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ১১কেজি গাঁজাসহ গ্রেফতার দুই

শান্তুু ধর, কচুয়া প্রতিনিধি | প্রকাশিত: জুন ১৭, ২০২২ | সময়: ২:১৯ অপরাহ্ণ

কচুয়া সার্কেল ও ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি মোঃ মহিউদ্দিন সার্বিক নির্দেশনায় এস.আই(নিঃ)/মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় অফিসার এর ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কচুয়া থানাধীন কুমিল্লা টু চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে এর উপর অর্পিতা স্টোর এর সামনে চেকপোষ্টে ডিউটি করাকালীন সময়ে রিলাক্স বাস তল্লাশি করে ১১ কেজি গাঁজাসহ সালমা বেগম (২৩), স্বামী-মোঃ বিল্লাল ব্যাপারী, মাতা-পারুল বেগম, সাং-চাঁদপুর (বড় স্টেশন রেলওয়ে কলনী) এর কাছ থেকে ৯ কেজি গাঁজা এবং আসামী ২-মোঃ রাসেল সর্দার (৩৪), পিতা-আজাহার সর্দার, মাতা-মৃত আনোয়ারা বেগম, সাং-মধ্য শ্ররামদী (বেপারী বাড়ী)এর কাছ থেকে ২ কেজি গাঁজাসহ সর্বমোট ১১কেজি গাঁজাসহ গ্রেফতার করে কচুয়া থানার পুলিশ ।

কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আসামীদেরকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন