হাজিগঞ্জ থানা পুলিশের অভিযানে আধা কেজি গাঁজা সহ শুভ আশ্চর্যকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাতে হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের চেঙ্গাতলি রোডের মোল্লা মার্কেটের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে হাজিগঞ্জ থানার এসআই মিসবাহুল আলম চৌধুরী সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ তাকে আটক করে।
আটককৃত শুভ আশ্চর্য (২২) উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের খলাপাড়া গ্রামের হরেকৃষ্ণ আশ্চর্য’র ছেলে।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।