বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২২সালের এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায় ও অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ও প্রাক্তন সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এস.এস.সি পরীক্ষার্থী ও সহকারী প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান ভূঁইয়া, সহকারী শিক্ষক মো.হাসানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত করেন, শিক্ষার্থী আফসানা আক্তার, গীতা পাঠ করেন, প্রাপ্তি সাহা। পরীক্ষার্থীদের পক্ষে বিদায়ী মানপত্র পাঠ করেন জারিন রহমান ও অধ্যয়নরতদের পক্ষে উম্মে আয়মন।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বেকজ সহকারী শিক্ষক
শিক্ষক মো. শরিফুল ইসলাম ও ইলিয়াস হোসাইন এর যৌথ সঞ্চালনায় সহকারী শিক্ষক মো. শরিফুল ইসলাম ও ইলিয়াস হোসাইন এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, পৌর কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজী ও আলাউদ্দিন মুন্সী, পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাধাকান্ত রাজু, বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির চক্রবর্তী ও হাজীগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক তৌহিদা আক্তার।
অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন, পরিচালনা পর্ষদের সদস্য মো. কামরুল খাঁন, বিদায়ী শিক্ষক মনিরুজ্জামানকে ভুইয়া ও মোহাম্মদ হাসান খাঁন।
ওইসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,অবিভাবক ও শিক্ষার্থীসহ স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে বিদায়ী শিক্ষকদের মাঝে সন্মাননা স্মারক প্রদান ও শিক্ষার্থীদের পক্ষ থেকে পুরুষ্কার তুলে দেয়া হয়।
সবশেষে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা জাকির হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনার মধ্যে দিয়ে প্রোগ্রামের সমাপ্তি হয়।