POPULAR BD NEWS
Popular BD News Logo

তিন দিন ঘরে ছিল না কেউ

প্রবাসীর বাসার তালা ভেঙে স্বর্ণ ও নগদ অর্থ লুট

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ১৫, ২০২২ | সময়: ৮:১৪ অপরাহ্ণ

হাজীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড ধেররা-বিলওয়াই হাজী বাড়ীর সম্মুখে মর্জিনা ভিলায় বাসার তালা ভেঙে স্বর্ণ ও নগদ অর্থ লুট করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দিবাগত রাতে প্রবাসী মামুনুর রশিদের খালি বাসার তালা ভেঙে এই লুটের ঘটনা ঘটে।

সরজমিনে গিয়ে জানা গেছে, দীর্ঘ দিন ধরে প্রবাসী স্ত্রী ও মেয়েকে উদ্যক্ত করে আসছে একটি চক্র। গত তিন ধরে প্রবাসীর স্ত্রী বাসায় ছিল না।
প্রবাসীর স্ত্রী জানান, তার বাসা তছনছ করে ৫ ভরি স্বর্ন ও ৫০ হাজার টাকা নিয়ে গেছে। প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে চোরচক্রকে চিহ্নিত করা হোক।

 

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন