POPULAR BD NEWS
Popular BD News Logo

গর্তে পড়ে বড়কুলে শিশুর মৃত্যু

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: জুন ১৫, ২০২২ | সময়: ১২:৪৭ অপরাহ্ণ

নানার বাড়িতে বেড়াতে এসে গর্তে পড়ে পানিতে ডুবে মোহাম্মদ নুর হোসেন (৪) শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সকালে হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের নোয়াদ্দা খান বাড়ির পূর্ব পাশ্বের নতুন মাটি-কাটা ডোবায় পড়ে তার মৃত্যু হয়।

শিশু মোহাম্মদ নুর হোসেন হাজীগঞ্জ পৌরসভাধীন রান্ধুনীমূড়া ১০ নং ওয়ার্ড নতুন মিয়া বাড়ির মো. বাবুল মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শিশু মোহাম্মদ নূর হোসেন (৪ বছর) তার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে। ঘটনারদিন সকালে মায়ের এবং বাড়ির সকলের অগোচরে বাড়ির পূর্ব পাশে (নতুন মাটিকাটা ডোবা) পানিতে পড়ে যায়।

অনেক খোঁজাখুঁজি পর শিশুকে পানিতে পেয়ে তাৎক্ষণিক হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন