POPULAR BD NEWS
Popular BD News Logo

বাগাদী ইউনিয়নে চাল বিতরণ করলেন চেয়ারম্যান গাজী বিল্লাল

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ২৩, ২০২০ | সময়: ৫:০২ অপরাহ্ণ

চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদী ইউনিয়নে জিআর চাউল বিতরন করা হয়েছে। ২৩ জুলাই বৃহস্পতিবার সকালে বাগাদী ইউনিয়ন পরিষদে এই চাউল বিতরন করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল ।

এই ইউনিয়নের ৯’শ পরিবারের মাঝে ১০ কেজি করে এই চাউল দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বাগাদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম , ইউপি সচিব মহিবুবুল আহসানসহ ইউপি সদস্যবৃন্দ ।

উল্লেখ্য সরকার মানুষের খাদ্য অধিকার নিশ্চিত করার জন্য দুঃস্থ, অসহায় ও সাধারন মানুষকে এই খাদ্য সহায়তা দিয়ে থাকে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন