চাঁদপুরের কচুয়া ব্রাঞ্চ আই এফ আইসি ব্যাংকে উদ্যোগে ফল উৎসব ও গ্রাহক পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় কচুয়া আওয়ামী লীগ অফিসের দ্বিতীয় তলায় অবস্থিত আই এফ আইসি ব্যাংক লিঃ কচুয়া প্রধান শাখার ব্যবস্থাপনা পরিচালক উজ্জল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন,মোঃ সুপি আহমেদ।
এছাড়াও উপ-শাখা মধ্যে রয়েছেন,মোঃ ফয়েজ উদ্দিন ভূইয়া,মোঃ সাইফুল ইসলাম, মোঃ মাহবুব আলম।
এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার, রাকিবুল হাসান,দপ্তর সম্পাদক শান্তুু ধর, গ্রাহকদের মধ্যে মোঃ হালিম মুন্সি,সুমন সিকদার,মোঃ জাকির হোসেন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক উজ্জল মজুমদার বলেন,আমাদের ব্যাংক থেকে গ্রাহকদের যেমন ভালো সার্ভিস দিয়ে থাকি তেমনি তাদের সাথে আরো ভালো সম্পর্ক গড়ে তুলতে আজকের এই মধু মাসে ব্যতিক্রমী ফল উৎসব এর আয়োজন করা হয়েছে।পরিশেষে তিনি বলেন, আমরা সবসময় সকল শ্রেনী পেশার মানুষদের জন্য আমাদের সর্বোচ্চ সার্ভিস সেবাটাই দেওয়ার চেষ্টা করি।
H/N