নারীর সৌন্দর্য ফুটিয়ে তুলতে প্রধান একটি দিক সাজসজ্জা। আর সাজসজ্জার নানান উপাদান নিয়ে হয় বিউটি পার্লার গুলো।
মেয়ের বিয়ের পূর্ণাঙ্গ সাজ, চুল কাটা, মেহেদি লাগানো, ফেসিয়াল, মেনিকিউর পেডিকিউর পার্টি সাজ নিয়ে চাঁদপুরের ব্যবসায়িক প্রাণ কেন্দ্র হাজীগঞ্জ বাজারে উদ্বোধন করা হয়েছে স্টার ওয়ার্ল্ড বিউটি পার্লার এন্ড লেডিস।
রোববার সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারস্থ নুর আহমেদ প্লাজার তৃতীয় তলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয় পার্লারটি।
নারীদের সৌন্দর্য্য ফুটিয়ে তুলতে স্টার ওয়ার্ল্ড বিউটি পার্লার এন্ড লেডিসের পরিচালনায় রয়েছেন শাহানা আক্তার ও আসমা আক্তার।
উদ্বোধনকালে বিয়ের সাজ, মেহেদী লাগানো , চুল কাটা, ফেসিয়াল, পার্টি সাজে সাজতে সকল সাজসজ্জা প্রেমি নারীদের আমন্ত্রণ জানান তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে ওই সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ নারী উদ্যোক্তা গ্রুপের জুমানা নুর ও স্টার ওয়াল্ড বিউটি পার্লার এন্ড লেডিস এর শুভাকাঙ্খীরা। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর