মহা নবী হযরত মোহাম্মদ (সাঃ) ও তার সহধর্মিণী আয়েশা (রাঃ) নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নুপুর শর্মাসহ দুই নেতার কটুক্তি ও অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ও হাজীগঞ্জ সরকারি মডেল কলেজের শিক্ষার্থীরা।
রোববার দুপুরে হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ গেইট থেকে একটি বিক্ষোভ মিছিল ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজ গেইট থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে হাজীগঞ্জ বিশ্বরোড এলাকায় এসে একত্রীত হয়ে দুই কলেজের শিক্ষার্থীরা বাজারের গুরুত্বপূর্ণ স্থান পদক্ষিণ করে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠে এসে প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা।
প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ইমরান হোসেন সৈকত, ফয়সাল, হাজীগঞ্জ সরকারি মডেল কলেজের শিক্ষার্থী খাইরুল আজিজ ও কাজী রিফাত।
ওই সময় বক্তারা মহা নবী হযরত মোহাম্মদ (সাঃ) ও তার সহধর্মিণী আয়েশা (রাঃ) কে নিয়ে কটুক্তি ও অবমাননা করায় ভারতীয় জনতা পর্টির মুখপাত্র নুপুর শর্মার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানান।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ও হাজীগঞ্জ সরকারি মডেল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।