জানতে চাইলে ইমান হোসেন সংবাদিকদের বলেন, সম্পত্তিতে থাকার জন্য বসত বাড়ি নির্মাণ করেছি। মোস্তফা বেগম এই বাড়ির মেয়ে তিনি তার হির্সায় .২৫ শতাংশ জায়গা পাবেন। সেই জায়গার পরিবর্তে টাকা দেয়ার প্রস্তাব দেয়া হয়। সালিশ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জায়গা ছেড়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।
ভুক্তভোগী মোস্তফা বেগম বলেন, কাদিম আলীর ৬ ওয়ারিশ ১৪ শতকের অন্দরে ১.৫ শতকের মালিক। অনান্য ভাই বোনদের থেকে দেড় শতাংশ সম্পত্তি এজবদল করা হয়। কিন্তু সম্পত্তিতে ইমান হোসেন গং জোরপূর্বক দখল করে রেখেছে। থানা পুলিশের কথাও না শুনে তারা বিভিন্নভাবে হুমকি ধমকি প্রদর্শন করে আসছে। সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। প্রয়োজনে চাঁদপুরের বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে হলেও সম্পত্তি রক্ষা করতে চান মোস্তফা বেগম।