POPULAR BD NEWS
Popular BD News Logo

মাকে খুন করে নদীতে ফেলে দিলো ছেলে

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ৩, ২০২২ | সময়: ৫:০২ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে মাকে কুপিয়ে ও মাথায় শীল দিয়ে আঘাত করে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেয়েছে ছেলে ফারুক। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ফারুককে (৩৫) আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুন) ভোর রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পৌর শহরের ৮নং ওয়ার্ডের নিজপাড়া মহল্লার মৃত সিরাজুল ইসলামের স্ত্রী দিনমজুর নূর বানু (৫৫) তার ছেলে ফারুককে নিয়ে একটি ঝুপড়ি ঘরে বসবাস করতেন। অপর ছেলে মনির ঢাকায় কাজ করেন। ফারুক মানসিকভাবে কিছুটা অস্বাভাবিক বলে প্রায়ই তার মাকে মারধর করত।

বৃহস্পতিবার রাতে মা-ছেলে তাদের ঝুপড়ি ঘরে ঘুমিয়ে পড়ে। রাতের কোনো এক সময় নূর বানুকে দা দিয়ে কুপিয়ে এবং শীল ও বেলনা দিয়ে আঘাত করে হত্যা করে মরদেহ টেনে পাশের নদীতে ফেলে রাখে ফারুক। শুক্রবার ভোরে স্থানীয়রা নূর বানুর রক্তাক্ত মরদেহ ভোগাই নদীতে ভাসতে দেখে। খবর পেয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদলসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। এসময় ফারুক পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয় এবং নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ওসি বছির আহমেদ বাদল জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটক এবং হত্যায় ব্যবহৃত দা, শীল ও বেলনা জব্দ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন