POPULAR BD NEWS
Popular BD News Logo

কড়ইয়া ইউনিয়নের সাহেদাপুর এলাকা

ড্রেজারে বালু উত্তোলণ করায় ৫০হাজার টাকার অর্থদন্ড

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: জুন ২, ২০২২ | সময়: ৮:১৫ অপরাহ্ণ

কচুয়া উপজেলার সাহেদাপুর গ্রামে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলণ করার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃৃহস্পতিবার উপজেলার কড়ইয়া ইউনিয়নের সাহেদাপুর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনে আল জায়েদ হোসেন।

এসময় অবৈধ ভাবে মাটি কাটার দায়ে সাহেদাপুর গ্রামের মৃত. শাহজাহান মিয়ার ছেলে মাসুদুল হাছান নামের এক ব্যক্তিকে মাটি ও ব্যবস্থা ২০১০ আইন ৪,৫ এর (১৫) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিলেন। স্থানীয় প্রশাসন তাদের নিষেধ করার পরও থামেনি তারা। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালায়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন বলেন, অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার দায়ে মাটি ও ব্যবস্থা আইনে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন