POPULAR BD NEWS
Popular BD News Logo

ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়

মতলবে বিদায়ী  ইউএনও’কে ইউপি চেয়ারম্যানদের সংবর্ধনা

সুমন আহমেদ | প্রকাশিত: জুন ১, ২০২২ | সময়: ৭:০৫ অপরাহ্ণ

মতলব উত্তর উপজেলার বিদায়ী ইউএনও গাজী শরিফুল হাসানকে ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।

বুধবার (১ জুন) সকালে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা সভাকক্ষে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলার বিদায়ী ইউএনও ও শরীয়তপুরের এডিসি গাজী শরিফুল হাসান।

এসময় বক্তব্য রাখেন, ইসলামবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মুকুল, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবুবকর ছিদ্দিক খোকন, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না, বাগানবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মামুন, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান।

এসময় গাজী শরিফুল হাসান বলেন, আমি আপনাদের নিয়ে দীর্ঘ্যদিন কাজ করেছি।কাজের স্বার্থে সবসময় হয়তো আপনাদের সাথে ভাল ব্যবহার করতে পারিনাই। কিন্তু জনগনের সেবার বিষয়ে আপনারা পুরাতন ও নতুন চেয়ারম্যান সাহেবরা সথেষ্ট আন্তরিক ছিলেন। আমি বিশ্বাম করি আপনারা জনগনের সাথে আরো আন্তরিকভাবে কাজ করবেন। তিনি আরো বলেন, মতলবের মানুষ আসলেই অনেক ভালো। প্রশাসনিক কাজে মতলবের মানুষরা সত্যিই আন্তরিক। মতলবের মানুষের কথা আমার সারা জীবন মনে থাকবে।

এসময় ইউপি চেয়ারম্যানগন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন