POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে ৭জনকে কুপিয়ে জখম

আনিছুর রহমান সুজন | প্রকাশিত: জুলাই ২১, ২০২০ | সময়: ৭:২৬ অপরাহ্ণ

ফরিদগঞ্জে ষাটোর্ধ্ব বৃদ্ধাসহ সাতজনকে ঘরে ঢুকে কুপিয়ে জখম করেছে স্থানীয় ও বাড়াটে সন্ত্রাসীরা।
ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের চরদুখিয়া গ্রামের মিজি বাড়িতে।
দরিদ্র পরিবারের সাতজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে পুনরায় মামলা দিয়ে হয়রানির চেষ্টায় লিপ্ত রয়েছে ওই সন্ত্রাসীরা। আহতরা হলেন হালিমা খাতুন (৭০), আমিন উল্লাহ সাহিদা (৩০), বেগম মনজুর হোসেন (২২), শারমিন আক্তার(২৫), নাজনীন আক্তার(১৬),আলিমের নেছা (৬০),
আহত আমিনুল্লাহ জানান আব্দুল আউয়াল এর স্বজনদের কাছ থেকে চরদুখিয়া মৌজায় প্রায় ৪০ শতক জমি ক্রয় করে দলিল মূলে মালিকানা দাবি করে।
এতে ক্ষুব্ধ হয়ে আব্দুল আউয়াল গং বাড়াতে সন্ত্রাসী দিয়ে শনিবার দিনে-দুপুরে দেশী অস্ত্র দিয়ে ঘরে প্রবেশ করে ওই পরিবারের উপর হামলা চালায় এতে ঘরে থাকা বৃদ্ধ হালিমা বেগম সহ ৭ জন আহত হয় বর্তমানে তারা চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে।
আব্দুল আউয়ালের ভাড়াটে সন্ত্রাসী জামাল হোসেন রায়পুর উপজেলায় হত্যা মামলার আসামি।
এ বিষয়ে আব্দুল আউয়াল গংদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয়নি।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব বলেন এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে আর যদি জমি সংক্রান্ত বিষয় হয় তাহলে উভয়পক্ষকে কে আদালতের শরণাপন্ন হওয়ার জন্য পরামর্শ দেব।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন