চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ উপজেলায় পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বলাখাল ক্যামব্রিয়ান কে জি স্কুলের পাঁচ শিক্ষার্থী প্রাণে রক্ষা পেয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার বলাখাল বাজারে এই সড়ক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় অটোরিকশা চালক মামুন ও বলাখাল ক্যামব্রিয়ান স্কুলের শিক্ষার্থী ইসমাইল, হামিদ, আবদুর রহমান, আরমান মুন্সি ও তাসনীমসহ মোট ছয়জন আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পৌঁছে দেয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজ। তিনি সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।