POPULAR BD NEWS
Popular BD News Logo

সাবেক সংসদ সদস্য এম এ মতিন এর ২য়  শাহাদত বার্ষিকীও পালন করা হয়

হাজীগঞ্জে বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৪১ তম শাহাদত বার্ষিকী পালিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ৩১, ২০২২ | সময়: ১২:৪৩ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম এবং চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের ৪ বারের  সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পানি সম্পাদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম এ মতিন এর ২য়  শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (৩০ মে) বিকেলে হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জি. মমিনুল হক এর বাসভবনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটি পালন করা হয়।

উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য
রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী ইমাম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারী, সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. খোরশেদ আলম ভুট্টো, সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ।

আলোচনা সভা শেষে মিলাদ ও  মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ। মিলাদ ও দোয়া অনুষ্ঠান শেষে তাবারুক বিতরণ করা হয়েছে।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের আহবায়ক মো. আকতার হোসেন দুলালের সঞ্চালনায় উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রফেসর কুদ্দুস,পৌর বিএনপির সহ-সভাপতি  হাজী মিজানুর রহমান, মো. নুরুনবী সম্রাট, শ্রমিক দলের নেতা আজাদ কাশারী, সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন সাবু, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. কাজী জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ন-আহবায়ক মো. হুমায়ন কবির সুমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসাইন, সদস্য সচিব মো. জুয়েল রানা তালুকদার, যুগ্ন-আহবায়ক মো. আব্দুল কাদের দেওয়ান, সাব্বির, কবির হোসেন রাজু, পৌর ছাত্রদলের আহবায়ক মো. আবু ইউসুফ, সদস্য সচিব মো. দ্বীন ইসলাম টগরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন