POPULAR BD NEWS
Popular BD News Logo

যুবকদের প্রচেষ্টা, রক্ষা পেল মেঘনা ট্রেন দুর্ঘটনা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ২১, ২০২০ | সময়: ৪:৫১ অপরাহ্ণ

যুবকদের প্রচেষ্টায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের একটি ট্রেন।

ঘটনাটি মঙ্গলবার সকালে চাঁদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ড মির্জাপুর এলাকায় ঘটে।

ওই এলাকার তরুণ নোমান ও কাউছার বলেন,
রাতে বৃষ্টির কারণে মির্জাপুরের বড় পুলের পূর্ব পার্শ্বে একটি গাছ ভেঙ্গে রেল লাইনে পড়ে থাকে। বিষয়টি জানতে পেরে আমরা ও জাহিদ, দ্বীন ইসলাম গাজী মেঘনা ট্রেনকে সিগনাল দিয়ে থামিয়ে দেই। পরে আরিফ মিজি বাড়ি থেকে কুঠার নিয়ে এসে গাছ কাটার চেষ্টা করে। কিন্তু কুঠার ভেঙে যায়, পরবর্তীতে মোঃ কাওছার করাত এনে গাছ কেটে ট্রেন যাওয়ার ব্যবস্থা করে দেয়।

আন্তঃনগর ট্রেন মেঘনা এক্সপ্রেসের কয়েকশ’ যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্য ছেড়ে যায়। ওই যুবকদের প্রচেষ্টায় দুর্ঘটনার হাত থেকে ট্রেনটি রক্ষা পেয়েছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন