POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে যুবকের মরদেহ উদ্ধার

মতলব উত্তর প্রতিনিধি | প্রকাশিত: মে ২৯, ২০২২ | সময়: ৭:৫৩ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাচঁগাছিয়া গ্রামের পুকুর থেকে মো. আসিফুর রহমান নিসাত (১৯)  মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ময়না তদন্তের জন্য মরদেহ চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মো. আসিফুর রহমান নিসাত উপজেলার ছেংগারচর পৌর এলাকার পাঁচগাছিয়া গ্রামের মোখলেছুর রহমান ছোট ছেলে। সে ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় থেকে ২০২১ ব্যাচের এসএসসি পরীক্ষার্থী। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

জানা যায়, রবিবার বিকেলে বাড়ির পাশের পুকুরে নিশাতের মরদেহ ভাসমান দেখে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পাচঁগাছিয়া গ্রামের পুকুর থেকে মো. আসিফুর রহমান নিসাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন