POPULAR BD NEWS
Popular BD News Logo

রোববার সকালেই জড়ো হয় তারা

শাহরাস্তিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ২৯, ২০২২ | সময়: ১২:২২ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের গুলিবর্ষণ ও সশস্ত্র হামলার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে শাহরাস্তি উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে শাহরাস্তি উপজেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা হতে মেহের স্টেশন প্রদক্ষিণ করে হান্নান ফিলিং স্টেশনে এসে শেষ হয়। ওই সময় তারা পুলিশি বাধার সম্মুখিন হন।

এতে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক এ বি এম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজি, যুগ্ম-আহবায়ক মাসুম বিল্লাহ, যুগ্ম-আহবায়ক, মহিন উদ্দিন, যুগ্ন আহবায়ক মোঃ ফাহাদ হোসেন, যুগ্ম-আহবায়ক মেহেরাজুন্নবী রাজু, যুগ্ন-আহবায়ক মোঃ ইব্রাহিম হোসেন জীবন, সন্মানিত সদস্য মেহেদী হাসান সুজন, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ মাজহারুল ইসলাম জুয়েল, সদস্য শাহাদাৎ হোসেন সহ শাহরাস্তি উপজেলার ও পৌর শাখার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ অসংখ্য নেতৃবৃন্দ।

ওইসময় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আজগর হোসেন মিয়াজি সঞ্চালনায়- উপজেলা ছাত্রদলের আহবায়ক এবিএম পলাশ ও পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম জুয়েল বক্তব্য রাখেন।

বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আগামীর যে কোন আন্দোলন সংগ্রামে শাহরাস্তি উপজেলা ও পৌর ছাত্রদল ঐক্যবদ্ধ ভাবে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলবে, এবং বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত যে কোন আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন বলে প্রতিশ্রুতি দেন তারা।

শাহরাস্তি-হাজীগঞ্জের প্রধান সমন্বয়ক লায়ন ইন্জিনিয়ার মমিনুল হকের হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করবেন সমাবেশ জানান ছাত্রদলের নেতৃবৃন্দ। পপুলার বিডিনিউজ, শাহরাস্তি, চাঁদপুর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন