হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর (উ:) ইউনিয়নের মালীগাও উচ্চ বিদ্যালের বিদ্যোৎসাহী সদস্য হলেন তরুন সমাজসেবক সুলতান মাহমুদ।
শনিবার সকালে বিদ্যালয় হলরুমে আনুষ্ঠানিক ভাবে বরণ করে নেয়া হয় তাকে।
এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান পরিচালনা পর্ষদের নব নির্বাচিত সভাপতি মনির হোসেন, প্রধান শিক্ষক শাহাদাত হোসেনসহ শিক্ষক ও অভিভাবক সদস্যবৃন্দ।
পরে বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে তিনি তাকে এ পদে নির্বাচিত করায় বিদ্যালয়ের ম্যানেজিং( কমিটির সদস্য, বিদ্যালয়ের সকল শিক্ষক ও অভিভাবকদের কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানায়। তিনি সকলের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।
সুলতান মাহমুদ ঢাকায় ব্যবসার কাজে জড়িত রয়েছেন। তিনি তারালীয়া গ্রামের বাসিন্দা। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন।