POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করলেন মেজর রফিক 

মজিব পাটোয়ারী/ তোফায়েল আহমেদ | প্রকাশিত: মে ২৮, ২০২২ | সময়: ১০:১৩ অপরাহ্ণ
শনিবার সকাল থেকে একটানা বিকাল পর্যন্ত হাজীগঞ্জের ১নং রাজারগাঁও ইউনিয়নে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান ও ১২নং দ্বাদশগ্রাম ইউনিয়নে জিপিএস সড়ক ও চেঙ্গাতলী বাজার টু মুকুন্দসার সড়কের উদ্বোধন করেন মেজর অবঃ রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
সকালে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদ সদস্য ও সাবেক সফল সরাষ্ট্রমন্ত্রী  মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি প্রধান অতিথি হিসেবে রাজারগাঁও ইউনিয়নে উত্তর পূর্ব রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত দ্বিতল ভবন, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন, রাজারগাঁও ফাজিল মাদরাসার চারতলা ভবন, মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আবু তাহের, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী মিয়া, মানিক হোসেন প্রধানীয়া ও খোরশেদ আলম বকাউল।
সারাদিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান, ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, মজিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটু।
এ সময় উপস্থিত ছিলেন, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল ধর, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি প্রমুখ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন