POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে চার ক্লিনিক ও ডায়াগণষ্টিক সেন্টার বন্ধ

সুমন আহম্মেদ, মতলব উত্তর | প্রকাশিত: মে ২৮, ২০২২ | সময়: ৮:৩৩ অপরাহ্ণ

মতলব উত্তর উপজেলায় ৪ টি ক্লিনিক ও ডায়াগণষ্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। শনিবার (২৮ মে) অভিযান চালিয়ে লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র না থাকায় ওই প্রতিষ্ঠানগুলো বন্ধের সিদ্ধান্ত দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান।

গত ২৬ মে দেশের সব অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগণষ্টিক সেন্টার ৭২ ঘন্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ওই নির্দেশনায় মতলব উত্তরে অভিযান চালান স্বাস্থ্য কর্মকর্তা।

উপজেলার ছেংগারচর বাজারস্থ ছেংগারচর পেইন ক্লিনিক ও ফিজিওথেরাপী সেন্টার, মর্ডান ডেন্টাল কেয়ার ও দি ইবনে সিনা ডায়াগণষ্টিক সেন্টার বন্ধ ঘোষনা করা হয়। তবে লাইসেন্স ও কাগজপত্র অনুমোদন করে কর্তৃপক্ষের কাছে প্রতিয়মান করলে আবার পূণরায় চালু করতে পারবে প্রতিষ্ঠানগুলো।

এদিকে ছেংগারচর বাজারে হাড়ভাঙ্গা চিকিৎসালয়ের লাইসেন্স ও কাগজপত্র না থাকায় সীলগালা করে দেওয়া হয়েছে। এছাড়াও এই বাজারে অবস্থিত আরো ৫ টি ডায়াগণষ্টিক সেন্টার ও হাসপাতালের কাগজপত্র যাচাই বাছাই করা হয়। ওইগুলোর লাইসেন্স ও সবকিছু ঠিক থাকায় চালু থাকবে বলেও জানা গেছে।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করছি।  শনিবার ৯ টি ক্লিনিক, ডায়াগণষ্টিক সেন্টার ও হাসপাতালে অভিযান চালানো হয়েছে। ৩ টির কাগজপত্র না থাকায় বন্ধ ঘোষনা করা হয়েছে। আর ১ টির লাইসেন্স না থাকায় সিলগালা করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন