POPULAR BD NEWS
Popular BD News Logo

সকাল ১১ টা পযর্ন্ত হাজীগঞ্জ বাজার খোলা রাখতে চায় ব্যবসায়ীরা

ডেস্ক নিউজ | প্রকাশিত: মে ১৬, ২০২০ | সময়: ৬:৩১ পূর্বাহ্ণ

# পপুলার বিডিনিউজ রিপোর্ট

হ-য-ব-র-ল হাজীগঞ্জ বাজার। রাত পোহালেই কেনাকাটার ভিড়। সামনে ঈদ। চলমান করোনার আতংক নেই।

বিক্রতার চেয়ে ক্রেতার সবচেয়ে বেশি খবর রাখছেন কোন দোকন কখন খোলা। প্রশাসনের ধারাবাহিক অভিযানেও কাজে আসছে না।

শনিবার হাজীগঞ্জ বাজার ঘুরে দেখা গেছে, জামা কাপড়ের দোকানে ভিড় বেশি।

হাজীগঞ্জ বাজারের তায়েব ডেন্টালের পরিচালক এম এ আলী মজিব বলছেন, কেউ ব্যবসা করবে, কেউ করবে না। এমন দ্বিমুখী নীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হয় আপনারা সকল ব্যবসায়ীদের সমভাবে ব্যবসা করার সুযোগ দিন। নতুবা কেউই ব্যবসা করতে পারবে না। এমন নীতিতে অটল থাকুন। কিন্তু আপনারা কোনটাই না করে। বাজারে একটি হ-য-ব-র-ল অবস্থা থাকতে পারে না।

তিনি আরো বলেন, বাজারের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ বাজারের বিভিন্ন অলিতে গলিতে, মেইন রাস্তায় হেঁটে হেঁটে দেখছি। কেউ দোকান খুলে ব্যবসা করছে, কেউ আতঙ্কে ভয়ে দোকানের শাটার বন্ধ করে বাইরে দাঁড়িয়ে আছে।সময় বেঁধে না দেওয়ার সিদ্ধান্ত হীনতায়, এমনটি ঘটছে বলে অনেকেই মনে করছেন। এমন পরিস্থিতিতে কেউ ব্যবসা করছে, কেউ করতে পারছে না।

এ বিষয় হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির দায়িত্বশীল জনৈক ব্যক্তি বলেন, আমরা প্রশাসনের কাছে সকাল ১১ টা পযর্ন্ত দোকান-পাট খোলা রাখতে পরামর্শ চেয়েছি। এখনও সিদ্ধান্ত জানানো হয়নি।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন