POPULAR BD NEWS
Popular BD News Logo

১২ কেজি গাঁজাসহ কুমিল্লার রাশেদুল গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ২৭, ২০২২ | সময়: ৮:০১ অপরাহ্ণ

র‌্যাব-১১ কর্তৃক কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মিয়াবাজার  এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল ২৭ মে রাতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মিয়াবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ১২ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার মথুরাপুর (পূর্বপাড়া হাসান সর্দারের বাড়ীর পাশ্বে) গ্রামের আব্দুল লতিফ বাচ্চু মিয়ার ছেলে রাশেদুল ইসলাম(২৭)।

র‌্যাব-১১ এর উপ-টরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

এই  বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন