POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর আদালত প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল চুরি

সন্ধান পেলে কল করুন- পুরষ্কার পাবেন

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: মে ২৬, ২০২২ | সময়: ৮:১৬ অপরাহ্ণ

চাঁদপুর আদালত প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। ২৬ মে বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণের সামনে এই ঘটনা ঘটে। বিষয়টি জেলা ট্রাফিক বিভাগকে অবগত করার পাশাপাশি মোটরসাইকেলের মালিক মোঃ ফারুক হোসেন চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেন।

লিখিত অভিযোগে কচুয়া উপজেলার মেঘদাইর গ্রামের মোঃ সেকান্দর আলীর পুত্র মো. ফারুক হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুরে তিনি চাঁদপুর বিআরটি অফিসে কাজে আসেন। এ সময় তিনি নিজের ব্যবহৃত মোটরসাইকেলটি (DISCOVER 100 CC) পাশ্ববর্তী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণের পাশে গাড়ি রাখার স্থানে রাখেন। যার নাম্বার চাঁদপুর-হ-১১-৬৯৯৩। ইঞ্জিন নং- JBZWJK94861, চেসিস নং- MD2A14AY7JWK86922। মোটর সাইকেলটির সাথে লাল খইরী একটি হেলম্যাট ছিল।

কাজ শেষে ফিরে এসে দেখেন সেই জায়গা থেকে অজ্ঞাতনামায় কে বা কারা তার মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায়। অনেক খোঁজাখোঁজি করার পরেও মোটর সাইকেলটি কোথাও খুঁজে পাননি।

মো. ফারুক হোসেন বলেন, আদালত এলাকা হলো সবচেয়ে নিরাপত্তা বেষ্টিত এলাকা। এখান থেকে গাড়ি চুরি হলে আমরা কোথায় যাবো। তিনি গাড়িটে ফিরে পেতে প্রশাসনের সহযোগীতা কামনা করেন।
পাশাপাশি তার মোবাইল নাম্বারে ০১৭১১-৭১২৯১৩ যোগাযোগ করার অনুরোধ জানান।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন