POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর জেলা ইসলামী আন্দোলন

চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করতে লিফলেট বিতরণ

আশিক বিন রহিম | প্রকাশিত: মে ২৬, ২০২২ | সময়: ৭:৫২ অপরাহ্ণ
২৭মে শুক্রবার চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের আয়োজনে ব্যাপক প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
২৬ মে বৃহস্পতিবার সকালে জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মুহা. জয়নাল আবদিনের নেতৃত্বে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ করেন ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণকালে জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক  মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষা সংকোচন বন্ধ সহ ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় মহাসমাবেশ সফল করুন। তিনি বলেন, ইসলাম দেশ ও মানবতাবিরোধী মদের বিধিমালা বাতিল, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও দুর্নীতিমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সোচ্চার রয়েছে। তিনি আরো বলেন, এদেশের গণমানুষের অধিকার আদায়ে পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় রাজপথে ছিলো, আছে এবং থাকবে।
এসময় ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি হেলাল আহমাদ, শিক্ষক ফোরামের জেলা সভাপতি মাওলানা আনোয়ার আল নোমান, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মাদ সেলিম হোসাইন, সাধারণ সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক আজাদ, জেলা যুব আন্দোলন উপ-সম্পাদক খান মাহমুদ সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন