চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে দোয়া ও মিলাদ শেষে কেক কেটে হাতিল ফার্নিচারের শো-রুম উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ পূর্ব বাজারের মান্নান ভবনের দ্বিতীয় তলায় এই শো-রুম উদ্বোধন করা হয়।
হাতিল ফার্নিচারের ডিলার আব্রাহাম লিংকনের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন হাতিল কমপ্লেক্স লিমিটেডের উৎপাদন শাখার পরিচালক শফিকুর রহমান, মার্কেটিং ম্যানেজার রনজিৎরায়, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী, মান্নান ভবনের মালিক ও বিশিষ্ট্য শিল্পপতি আলহাজ্জ আবদুল মান্নান, হাতিল কমপ্লেক্সে লিমিটেডের চট্রগ্রাম বিভাগীয় রিজিওনাল ইনচার্জ জহিরুল ইসলাম, পৌর কাউন্সিলর কাজী কবির হোসেন, কে রহমান ট্রেডার্সের পরিচালক আলমাস রায়হান রানা, ব্রাদার্স ফানির্চারের পরিচালক সেলিনা বেগম ও আকবর ফানির্চারের পরিচালক আজিজুর রহমান রাজা প্রমুখ।
উদ্বোধেনকালে দোয়া ও মিলাদ পরিচালনা করেন হাজীগঞ্জ বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আবদুর রউফ।
হাতিল ফার্নিচারের ডিলার আব্রাহাম লিংকন জানান, চাঁদপুরের হাজীগঞ্জে এই প্রথম হাতিলের শো-রুম উদ্বোধন করা হয়েছে। ক্রেতাদের আস্থার ঠিকানা এই হাতিল ফার্নিচারে সবাইকে আমন্ত্রণ জানান তিনি।