POPULAR BD NEWS
Popular BD News Logo

ফেসবুকে দেখে ব্রীজ সংস্কার করলেন ইউএনও

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ২৪, ২০২২ | সময়: ৭:০১ পূর্বাহ্ণ

গত কয়েকদিন আগে ফেসবুক পোস্টে কেউ একজন ট্যাগ দেয়ায় বিষয়টি নজরে আসে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীরের। চরম ঝুকিপূর্ণ এ কালভার্টে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল।

দেখার সাথে সাথে করণীয় নিয়ে সংশ্লিষ্ট সকলের সাথে যোগাযোগ করেন তিনি।

বর্তমানে ইমার্জেন্সি এবং ঝুকি বিবেচনায় তড়িৎ পদক্ষেপ হিসেবে প্রাথমিক সংস্কার এর ব্যবস্থা করা হয়েছে ৷ খালি জায়গাটিতে স্টিল প্লেট বসিয়ে কংক্রিট এর ঢালাই এর মাধ্যমে স্লাবের ক্ষতিগ্রস্থ অংশ আপাতত কাজ চালানোর মত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ব্রীজটি উপজেলার ৩ নং কালচোঁ ইউনিয়নের রঘুনাথপুর এলাকার।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীর বলেন এটি মূলত এলজিইডি এর আওতাধীন। আগামী অর্থ বছরে সাপোর্টিং রুরাল ব্রীজ প্রজেক্টের মাধ্যমে পুরোমাত্রায় সংস্কার / পুননির্মান এর পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা হয়েছে। আপাত এই ব্যবস্থাগ্রহনে প্রাথমিক ঝুঁকি মোকাবেলায় সর্বাত্মক সহযোগিতার জন্য নির্বাহী প্রকৌশলী সওজ, নির্বাহী প্রকৌশলী এলজিইডি, উপজেলা ইঞ্জিনিয়ার, চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন