চাঁদপুরের কচুয়া থানার এস.আই মোঃ সুদীপ্ত শাহীন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে কচুয়া থানাধীন ০৯ কড়ইয়া ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের নারায়ন সূত্রধর এর রান্না ঘরের সামনে তল্লাশি করে আসামি মোঃ ওমর ফারুক(৪২), পিতা-মৃত আঃ জলিল, মাতা-সূর্যবানু ,স্থায়ী: গ্রাম- নলুয়া (সাবেক সাত্তর চেয়ারম্যান এর বাড়ী) ,থানা- কঁচুয়া, জেলা -চাঁদপুর,মোঃ হানিফ মিয়া(২০), পিতা-মোঃ আনোয়ার হোসেন, মাতা-পেয়ারা বেগম ,স্থায়ী: গ্রাম- নলুয়া (আমজাদ তলীয়া প্রধানীয়া বাড়ী, ০৪ নং ওয়ার্ড) , থানা- কচুয়া, জেলা -চাঁদপুর, রিপন মজুমদার প্রকাশ নূর উদ্দিন(৩০), পিতা-মোঃ মোস্তফা মজু মদার, মাতা-নুরজাহান ,স্থায়ী: গ্রাম- সাহেদাপুর (মজুমদার বাড়ী) কাছ থেকে ৩০০ গাঁজাসহ তাদের কে গ্রেফতার করে কচুয়া থানার পুলিশ।
এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।পরর্বতীতে আসামীদেরকে বিজ্ঞ যথাযথ পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হয়।
H/N