POPULAR BD NEWS
Popular BD News Logo

জেলার শ্রেষ্ঠ কানুনগো হলেন লোকমান হোসেন 

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ২২, ২০২২ | সময়: ৪:১০ অপরাহ্ণ
সারা দেশের ন্যায় চাঁদপুরে ও ভূমি সেবা সাপ্তাহ চলছে। গত ১৯ মে থেকে ২৩ মে পর্যন্ত এ ভূমি সেবা সাপ্তাহ চলবে।
ভূমি সেবা সাপ্তাহ ২০২২ উপলক্ষে জেলার শ্রেষ্ঠ কানুনগো নির্বাচিত হয়েছেন হাজীগঞ্জ উপজেলা ভূমি অফিসের কানুনগো মোহাম্মদ লোকমান হোসেন।
রবিবার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের হাত থেকে শ্রেষ্ঠ জেলা কানুনগো পুরস্কার ও সম্মাননা স্বারক গ্রহন করেন মোহাম্মদ লোকমান হোসেন।
তিনি হাজীগঞ্জ উপজেলা ভূমি অফিসে গত ১৫ ডিসেম্বর২০১৯ সালে কানুনগো হিসাবে যোগদান করেন। কানুনগো মোহাম্মদ লোকমান হোসেন বলেন, কাজের স্বীকৃতি বা পুরস্কার ভালো কাজের অনুপ্রেরণা যোগায়। চাকুরিতে থাকাকালীন চেষ্টা করবো মানুষকে সেবা দিয়ে যেতে।
H/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন