শনিবার বিকালে হাজীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড উত্তর বলাখাল হাজী বাড়ীতে মারামারি ঘটনা ঘটে।
জানাগেছে, মানুষিক রোগে আক্রান্ত মাছুম (২১) এর সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কবিতর্কে জড়ায় একই বাড়ির মমিন (৪১)।
একপর্যায়ে মাছুমের বৃদ্ধ বাবা মোতাহের হোসেন(৭০) ও তার ভাই আতিকুর রহমান(২৮) ঘটনাস্থলে যান।
মমিন তাদেরকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে।
তাদের দুইজনক গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত অবস্থায় আতিকুর রহমানকে কুমিল্লা রেফার করা হয়।
আতিকুর রহমানের ভাই হাবিব পপুলার বিডিনিউজকে জানান, তার অসুস্থ ভাই মাছুমের সাথে তুচ্ছ কথা নিয়ে তার পরিবারের লোকজনের উপর ছুরি দিয়ে অতর্কিত হামলা চালায় চাচাতো ভাই মমিন। এমন হামলার ঘটনায় সুষ্ঠু বিচারের দাবী করেন তিনি।
অন্যদিকে মমিন জানান, মাছুম অকারণে গালিগালাজ করছিল একপর্যায়ে মাছুমের পরিবারে অন্যান্যরা তার উপর হামলা চালায়। হামলার ঘটনায় মাথায় আঘাত প্রাপ্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে মাছুমের পরিবার হাজীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে।