POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়া থানার বিশেষ অভিযানে চার কেজি গাঁজাসহ গ্রেফতার এক

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: মে ২১, ২০২২ | সময়: ৪:৪৬ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া থানার বিশেষ অভিযানে এস.আই মোঃ রাজ্জাক আহাম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে কচুয়া থানাধীন খাজুরিয়া সাকিনস্থ কুমিল্লা টু চাঁদপুর আঞ্চলিক সড়কের খাজুরিয়া যাত্রী ছাউনিরে সামনে কুমিল্লা থেকে ছেড়ে বোগদাদ বাস গাড়ী তল্লাশি করে আসামী- মোঃ দ্বীন ইসলাম ভূইয়া(৪২), পিতা-মৃত ইউসুফ আলী ভূইয়া, সাং-পাঁচকাঠি, থানা-গোসাইরহাট, জেলা-শরিয়তপুর এর কাছ থেকে ০৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করে কচুয়া থানার পুলিশ।

এই ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনর্চাজ ওসি মোঃ মহিউদ্দিন জানান, আমরা মাদকের বিরুদ্ধে সবসময় জিরো টলারেন্সে নিতে কঠোর অবস্থানে আছি,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক পাচার হচ্ছে, তার জন্য থানার অফিসারদের ফোর্স অভিযান চালিয়ে তাকে মাদকসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরর্বতীতে আসামীদ্বয়কে যথাযথ পুলিশ পাহারায়  আদালতে প্রেরণ করা হয়।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন