POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরসহ ৪ জেলায় নতুন ডিসি

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ১৯, ২০২২ | সময়: ৭:১১ অপরাহ্ণ

চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। চাঁদপুর, নেত্রকোনা, শেরপুর ও জামালপুরে নতুন ডিসি নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব (পিএস) কামরুল হাসানকে চাঁদপুর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সাহেলা আক্তারকে শেরপুর ও কক্সবাজারের জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) শ্রাবন্তী রায়কে জামালপুরের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসকে নেত্রকোনার জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন