POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শান্তু ধর, কচুয়া | প্রকাশিত: মে ১৯, ২০২২ | সময়: ৪:৫৪ অপরাহ্ণ

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলকভাবে চাঁদপুরের কচুয়ার কাদলা ইউপি চেয়ারম্যান নুরে-ই আলম রিহাতকে জড়িয়ে সম্প্রতি প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বুধবার বিকেলে ইউপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নূরে ই আলম রিহাত। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার এলাকার চিহ্নিত মাদকসেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করায় আমার বিরুদ্ধে গুলবাহার গ্রামের বেপারী বাড়ির জনৈক ইরানী বেগমের বসত ঘরে ভাংচুর, মালামাল লুট, শ্লীলতাহানির অভিযোগ তুলে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে চাঁদপুরের একটি পত্রিকায় সংবাদ পরিবেশন করেছে একটি কুচক্রী মহল। আমি ওই সংবাদ ও কাল্পনিক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।তিনি আরো উল্লেখ করেন, ইউপি নির্বাচনে আমি বিপুল ভোটে জয় লাভ করায় একটি কুচক্রী মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার রাজনৈতিক ও সামাজিক ইমেজ ক্ষুন্ন করার লক্ষে মিথ্যা সংবাদ পরিবেশন করে। ঈর্ষান্বিত মহলটি এলাকার মাদকসেবী ও মাদকব্যবসায়ীসহ বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত বখাটে যুবকদের হাত করে এ মিথ্যা সংবাদ প্রচারসহ আমার সমাজের কল্যানে নেওয়া বিভিন্ন অভিযানে বাধা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।তিনি আরো দাবী করেন, ওই দিনের হামলা ও মারধরের সময় আমি প¦ার্শবর্তী মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজার এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে ছিলাম।

পরে ওসি সাহেবের উপস্থিতিতে ইরানী বেগমের কাছ থেকে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি আমার সাথে খারাপ আচরণ করেন। পরবর্তীতে পুলিশ উক্ত ঘটনা তদন্ত করে ইরানী বেগমকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।মূলত ইরানী বেগমের লোকজনরা আমার চাচাতো ভাইসহ ১০-১২জনকে মারধর করে গুরুতর আহত করে। ঘটনার দুদিন পর আমার ইউনিয়ন পরিষদে ও একটি কুচক্রী মহল পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে ভাংচুর করে। সংবাদ সম্মেলনে ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গন্যমান্য নেতৃবৃন্দ এবং কচুয়া প্রেসক্লাবের বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

H/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন