চাঁদপুরের হাইমেচরে মোবাইল গেমসে আসক্ত হয়ে জনি গাজী(১৫) আত্নহত্যা করে।
বৃহস্পতিবার সকালে উপজেলার চরভৈরবী ইউনিয়ন ৮ নং ওয়ার্ড দক্ষিণ পাড়া বগুলার সাবেক চেয়ারম্যান জালাল চোকদারের বাড়ি সংলগ্নে আম গাছের সাথে গলায় ওড়না পেঁচিয়ে দেলোয়ার হোসেন গাজীর ছেলে জনি গাজী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।
স্থানীরা জনিকে গাছে ফাঁস দেয়া অবস্থায় দেখে ডাক চিৎকার দেয়। খবর পেয়ে হাইমচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জনি গাজীর লাশ আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।